الجمعة، 8 مايو 2026

Jannatul Ferdous writes ......হাসি


হাসি
জান্নাতুল ফেরদৌস।
৮-৫-২০২৬
জীবনের গল্পের হিসাব
চিরতরে মেলে না।
আড়ালে লুকানো হাজারটা গল্প—তবুও হাসিটাই সবচেয়ে সত্যি
বেঁচে থাকা শুধু অভিনয়
ভালো থাকা বলার শুধু মিথ্যে বাহানা।
তবুও বাঁচতে হয়
আকাশের তারা ভরা রাত।
আমরা কল্পনায় সুখী
ব্যর্থতায় ভরা হাজার গল্প।
মন মিছে হয়
শত স্বপ্নের দাফন হয়।
কত অহংকার
ওই অন্ধকার কবরে।
বেঁচে থাকা
অধিকারের লড়াই।
জীবনের প্রাকৃতিক দুর্যোগ
ভয়াবহতার সামিল।
তীব্র নদী স্রোতের মত
স্বচ্ছ হয় না সাদা মানুষের জীবন।
আকাশে প্রচন্ড বজ্রপাত
এই বুঝি ঝড় এলো।
পাহাড় সীমান্ত পেরিয়ে
বড় বড় কুমির এলো।
অগ্নিপথের খেলায়
আজ কবরস্থানও পুড়িয়ে দেওয়া হয়।
এরা মানুষ
আমার তো মনে হয় না।
বিকৃত মনুষ্যত্ব
রুচির দুর্ভিক্ষ।
এদিন হয়তো তোমারও আসবে
শুধু সময় বলে দিবে।
ঝড় এলো
বিপর্যয়ের ঘণ্টা বাজিয়ে।
আজ এত নীর ব
কথা বল।
বৈশাখের তাণ্ডবে
আজ মানুষের চরিত্রের খরা।
কি দুর্ভিক্ষ
মানুষের মনুষ্যত্ব বিকৃত।
এরা কারা
এদের এত সাহস।
বড় বেশি হাসি
খুব মজা পায়।
তবে দুঃখিত
সময় কথা বলবে জানাবে।
খুব ভালোলাগার স্পর্শ পেতে হয়তো
কিছুটা সময় নিতে হয়-
সেই অপেক্ষায়.......
বিনম্র শ্রদ্ধা তুমি বলবে।
মনুষ্যত্ব হলো মানুষের
আসল পরিচয়।
নারী দেখলেই তিরস্কার
তখনই বোঝা যায় মানুষের আসল পরিচয়।

ليست هناك تعليقات:

إرسال تعليق

سامحوني... ما أردتُ أن أكون شهيدًا بقلمي من نزف الحرب__د هيام علامة

    سامحوني... ما أردتُ أن أكون شهيدًا يا أمي... يا أبي يا أختي... ويا أخي سامحوني ... صرتُ شهيدًا وأنا ما أردتُ أن أكون ... ما كن...